1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২ তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু সুবর্ণচর পৌরসভা গঠনে এমপি শাহজাহানের ডিও

দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

নোয়াখালী জেলা চিকিৎসা অঙ্গনের দুই স্বনামধন্য চিকিৎসক ডা. মোহাম্মদ নুরুল আলম চৌধুরী লিটন ও ডা. মো. মুজিবুল হক। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত দুই গুনী মানুষের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নোয়াখালীর সর্বস্তরের মানুষ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব নোয়াখালী জেলা শাখার আয়োজনে এই দুই মানবিক চিকিৎসকের শোকসভায় স্মৃতিচারণে অশ্রুসিক্ত হলেন, তাদের সহকর্মী ও তাদের সাথে বিভিন্ন কাজে সংযুক্ত বিভিন্ন অঙ্গনের মানুষেরা।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা শহর মাইজদীর ম্যাটসের হলরুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব নোয়াখালী জেলা শাখার সভাপতি ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. মো. শফিউল্লাহ ঝিন্টু, নোয়াখালী ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শহিদুল্লাহ, নোয়াখালী ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মাসুম আক্তার প্রমুখসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলার রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম ডা. মোহাম্মদ নুরুল আলম লিটন ও ডা. মো: মজিবুল হকের জীবনাচরণের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তাদের গুণী জীবন আদর্শ অনুসরণে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com