1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
অ্যাথলেটিক্স ও গ্রামীন খেলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - এন কে টেলিভিশন
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড সুবর্ণচরে তেল নেই বলায় ফিলিং স্টেশনে হামলা ভাঙচুর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৫

অ্যাথলেটিক্স ও গ্রামীন খেলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ Time View

নোয়াখালী প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬  সোমবার সোনাপুর কলেজ মাঠে অ্যাথলেটিক্স ও গ্রামীন খেলা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ বিতরণ সম্পন্ন হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জিয়াউল হায়দার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর কলেজর অধ্যক্ষ মো: মোয়াজ্জেম হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী পরিচালক নাজমুন নাহার বিউটি, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক রফিক উল্ল্যাহ আকতার মিলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহকারী শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি স্বাগত বক্তব্যের শুরুতেই প্রতিযোগী ও সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষক এবং সকলের প্রতি অনুরোধ রাখেন খেলাধুলায় জয়-পরাজয় আছে, তা মেনে নেওয়ার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

তাছাড়া ক্রীড়ার মান উন্নয়নের জন্য সকলের প্রতি সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত করেন। বক্তব্যের শেষ প্রান্তে জেলা ক্রীড়া অফিস, নোয়াখলীর পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

উক্ত অ্যাথলেটিস প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ক্রীড়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে বিশদ আলোচনা ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পরে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অ্যাথলেটিক্স প্রশিক্ষণের ৪০ জন প্রশিক্ষর্ণাথীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com