1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালী পৌরসভা ৬ নং ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি গঠন - এন কে টেলিভিশন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

নোয়াখালী পৌরসভা ৬ নং ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪২ Time View
​মোঃ রাজিব হোসেন :
নোয়াখালী পৌর এলাকায় দত্ত বাড়ির মোড় মাদক নির্মূল, তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট একটি নবগঠিত ‘মাদক বিরোধী কমিটি’ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটায় দত্ত বাড়ির মোড় পৌর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও যুব সমাজের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি চূড়ান্ত করা হয়।
​নবগঠিত এই কমিটিতে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে জনপ্রিয় ব্যক্তিত্ব অহিদুজ্জামন এশরাত কে সভাপতি এবং মাদক বিরোধী আন্দোলনের পরিচিত মুখ দৈনিক নয়াপৃথিবী পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম -কে সাধারণ সম্পাদক, নির্বাচিত করা হয়েছে।
​কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যবৃন্দ: ​২১ সদস্যের এই কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ শাহজাহান, সহ-সভাপতি মোঃ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন রাজু , সাংগঠনিক সম্পাদক ১ মোঃ কাউছার এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াসিম, দপ্তর সম্পাদক মোঃ উজ্জ্বল । এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে এলাকার শিক্ষক, আইনজীবী ও তরুণ সমাজকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
​কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য:​কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দরা জানান, নোয়াখালী পৌরসভা ৬ নং ওয়ার্ড এবং আশপাশের এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে তারা সমন্বিতভাবে কাজ করবেন। তাদের মূল কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে ​পৌরসভার ৬ নং ওয়ার্ডে মাদকের কুফল নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক ও সেমিনার করা ​মাদক কারবারিদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা। ​
মাদকাসক্ত যুবকদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা। ​তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো।
​নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। নোয়াখালী পৌর এলাকাকে মাদকমুক্ত করতে আমরা প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সাথে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব।
​এদিকে পৌর এলাকায় এমন একটি সময়োপযোগী কমিটি গঠন করায় স্থানীয় সাধারণ মানুষ ও অভিভাবক মহল স্বস্তি প্রকাশ করেছেন এবং কমিটির সকল কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com