1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
পাঁচবিবিতে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

পাঁচবিবিতে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯ Time View

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল কওমি মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।

২৫ মে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে লবণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

আল্লাহর দ্বীন ইসলাম ও শেষ নবী হযরত মুহাম্মদের (সা:) বাণী বিস্তার লক্ষ্যে উপজেলার কওমি, নূরানী, হেবজ, এতিমখানা, লিল্লাহ্ বোর্ডিং ও মহিলা হেবজখানা মাদ্রাসার কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেওয়া হয়। একই সঙ্গে চামড়া সংরক্ষণের নিয়মাবলির লিফলেটও দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন সহ বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কওমি মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “চামড়া জাতীয় সম্পদ সঠিকভাবে সংরক্ষণের অভাবে চামড়া নষ্ট হয়। ঈদের সময় কওমি মাদ্রাসাগুলো কোরবানির চামড়া সংগ্রহ করে থাকে। তাই চামড়ার গুণগত মান ঠিক রাখতে ও পচন রোধে বিনামূল্যে লবণ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com