1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শেরপুরে ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল ও মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন - এন কে টেলিভিশন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ নোয়াখালী-৬ আসনের হান্নান মাসউদের এমপি পদ বাতিল হচ্ছে? শেরপুরে ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল ও মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আটক ১ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালী পুলিশ সুপারের বদলি, নবাগত এসপি এন এম নাসিরুদ্দিন নোয়াখালীতে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সালমান শাহর ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে মরদেহ

শেরপুরে ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল ও মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮ Time View

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল করে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার   সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দা রহমত আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনসারুল্লাহ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ, শ্রমিক দলের নেতা আরমান মাসুদ, যুবদল নেতা মাহফুজুর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেন এবং এনামুল কবির মানিকসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও নানা জটিলতার কারণে কাংশা ইউনিয়নে স্থায়ী পরিষদ ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানরা নিজেদের সুবিধামতো স্থানে অস্থায়ী কার্যালয় স্থাপন করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সম্প্রতি বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আয়নাপুর এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রস্তাব পাঠিয়েছেন। তবে ওই স্থান থেকে ইউনিয়নের শেষ গ্রাম নওকুচির দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। ফলে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মাণের দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com