1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে বাস-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু - এন কে টেলিভিশন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে বাস-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত বিশ্ব পরিবেশ দিবসে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ছাত্রী হলসংলগ্ন সড়কে বিষধর সাপের দংশন, চমেকে ভর্তি চবি শিক্ষার্থী নোয়াখালীতে ডিবির অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেগমগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৫ জনের কারাদণ্ড পুত্রবধূর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে বাস-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাস ও ফলবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কার্তিক (৫৮) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নদোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কার্তিক লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নন্দী গ্রামের গণক ঠাকুর বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আল বারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ফলবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী কার্তিক নিহত হন। এ দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে হৃদয় নামে একজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com