
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:
নোয়াখালী জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন,নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নের বর্তমান অবস্থা, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে গৃহীত ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনসাধারণের কাছে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply