1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার কবিরহাটে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯৫ Time View

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলা সোনাপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল সোমবার (২০ জুলাই) রাত ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুরের ইসলামিয়া রোডে অবস্থিত শাওন হোটেলে অভিযান চালায়।

অভিযানকালে মধ্যম করিমপুর এলাকার বাসিন্দা মোসা. ডলি আক্তার (৩৮)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডলি আক্তার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর (ঝিলিক শাহজাহানের বাড়ি) এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com