1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান শেরপুরে জেল পলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ সুবর্ণচরে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক র‍্যালি-সমাবেশ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার তামাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও এলাকার মজিবর রহমানের ছেলে মিলন এবং রাংটিয়া এলাকার জবেদালীর ছেলে আশরাফুল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল চক্রবর্তী, এএসআই সাদ্দামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তামাগাঁও এলাকায় মিলনের বাড়িতে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয় এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৬০০ টাকা।

পরে সোমবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর গ্রেপ্তার দুজনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com