1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শেরপুরে জেল পলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান শেরপুরে জেল পলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ সুবর্ণচরে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক র‍্যালি-সমাবেশ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে জেল পলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

শেরপুরে পৃথক অভিযান চালিয়ে জেলপলাতক হত্যা মামলার এক হাজতি ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। সোমবার বিকেল ও রাতে শেরপুর সদর এবং ঢাকার উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের হেলাল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১) এবং শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া গ্রামের ইস্ররাফিল হোসেন আকন্দের ছেলে মো. রুহুল আমীন ওরফে মানিক (৩৪)।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলপলাতক আসামি সুমন মিয়ার অবস্থান নিশ্চিত করে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুরের একটি আভিযানিক দল। পরে সোমবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে শেরপুর সদর থানাধীন খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন হত্যা মামলার বিচারাধীন হাজতি ছিলেন এবং তার হাজতি নম্বর ২৫০৮/২৩। অপরদিকে একই দিন রাত ১১টা ২৮ মিনিটের দিকে র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় ডিএমপির উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের জমজম টাওয়ার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪-এর আরেকটি দল। এ সময় শ্রীবরদী থানার সিআর মামলা নং-৩১০/২৫-এর আসামি রুহুল আমীন ওরফে মানিককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, রুহুল আমীনের বিরুদ্ধে ১৮৮১ সালের এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের সাজা রয়েছে। তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com