1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে হাতিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত - এন কে টেলিভিশন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণচর পৌরসভা গঠনে এমপি শাহজাহানের ডিও রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে হাতিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত গাড়ির আধুনিক সেবায় নোয়াখালীতে চালু হলো ‘সিটি কার সার্ভিস সেন্টার’ রিজভী কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল সেনবাগে মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে হাতিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

নোয়াখালীর হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদকে শৃঙ্খলা ভঙ্গ, বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী এক অফিস আদেশে শিক্ষক মামুন অর রশিদকে বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের সঙ্গে বিরোধে জড়ানো, অফিসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি, অনৈতিক আচরণের ছবি মোবাইল ফোনে ধারণ, বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলা, সহকর্মীদের হুমকি দেওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ফোন করার মতো একাধিক অভিযোগ ওঠে।

অভিযোগগুলোর বিষয়ে তদন্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। চলতি বছরের ১৬ জুন প্রথম দফা এবং ২৪ জুন দ্বিতীয় দফা তদন্ত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৩০ জুলাই জারি করা অফিস আদেশে অভিযুক্ত শিক্ষককে ৩ আগস্ট ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি।

তদন্ত শেষে প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

বরখাস্তের বিষয়ে মামুন অর রশিদ বলেন, “আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব। যারা জড়িত, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।”

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বলেন, “তদন্ত প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে আনা অসদাচরণ ও অনিয়মের বিষয়গুলো প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com