
নোয়াখালীর কবিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার কবিরহাট থানাধীন ইন্দ্রপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাইদ চৌধুরী (৫২) ও মো. ফিরোজ আলম (৪৪) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবু সাইদ চৌধুরী কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের রামেশ্বপুর এলাকার বাসিন্দা। অপর আসামি মো. ফিরোজ আলম কবিরহাট পৌরসভার ইন্দ্রপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
Leave a Reply