1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - এন কে টেলিভিশন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার কবিরহাটে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাব্বি হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই রাম শংকর এলাকার মুরগীহাটা রোডে ইসলামীয়া দাওয়া খানা দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, সন্দেহভাজন মাদক ব্যবসায়ী রাব্বি হোসেনকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাব্বি হোসেন সুধারাম থানার হরি নারায়ণপুর এলাকার (আহাম্মদ আলী কন্ট্রাক্টর বাড়ি) বাসিন্দা। তার পিতা বাদশা মিয়া প্রকাশ বাসু এবং মাতা লুৎফুন নাহার।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com