1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কবিরহাটে রাত ১২টার পর দোকানপাট বন্ধ, মাঠে পুলিশের ৪ টহল টিম নোয়াখালীতে কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ ৫ ঘণ্টার চেষ্টায় ৪৮ ডিমসহ বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১ হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ জন সাবেক এমপি-চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে পোস্টারিং নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাঁজা সেবনে ৩ জনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডও নোয়াখালীতে ডিবির অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের অভিযানে ফেরিঘাটের পন্টুন থেকে ১ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মো. জাকের উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা তেল ও মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহেদ উদ্দিন ওরফে ‘তেল শাহেদ’ (২৮), মো. রিয়াজ উদ্দিন (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন পালিয়ে যায়।

অভিযানে চারটি টিনের বড় ড্রাম থেকে ৭২০ লিটার, ৩০টি প্লাস্টিকের জারিকেন থেকে ৯০০ লিটার এবং আরও ৯টি জারিকেন থেকে ১৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া একটি বড় ড্রাম থেকে ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ১ হাজার ৮০০ লিটার ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা এবং ২০০ লিটার মবিলের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তার জাকের উদ্দিন চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।

হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার আসামির হেফাজত থেকে বৈধ কাগজপত্রবিহীন ১ হাজার ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com