1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালী সদরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, গাঁজাসহ গ্রেপ্তার ১ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কবিরহাটে রাত ১২টার পর দোকানপাট বন্ধ, মাঠে পুলিশের ৪ টহল টিম নোয়াখালীতে কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ ৫ ঘণ্টার চেষ্টায় ৪৮ ডিমসহ বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১ হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ জন সাবেক এমপি-চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে পোস্টারিং নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাঁজা সেবনে ৩ জনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডও নোয়াখালীতে ডিবির অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী সদরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

নোয়াখালী সদর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানের ধারাবাহিকতায় ৪০০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. নিয়ামুল করীম ও আনিছুর রহমানের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড ও জালিয়াল ৯ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গাঁজা ও ইয়াবা সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই তৌহিদুল ইসলাম (৪০) ও আরিফ রাহান রাতুল (১৯) নামে দুইজনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এরপর সুধারাম মডেল থানাধীন জালিয়াল এলাকায় ডিএনসির পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জালিয়াল গ্রামের মাঝি বাড়ি এলাকায় মো. সাহাদাত (৪০)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিন ব্যাগের ভেতর কাগজে মোড়ানো ৪০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। কাগজসহ উদ্ধার করা গাঁজার মোট ওজন ৪০০ গ্রাম।

এ ঘটনায় মো. সাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জালিয়াল মাঝি বাড়ির মৃত পেলাম নবীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার সাহাদাতের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএনসি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com