1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কবিরহাটে রাত ১২টার পর দোকানপাট বন্ধ, মাঠে পুলিশের ৪ টহল টিম নোয়াখালীতে কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ ৫ ঘণ্টার চেষ্টায় ৪৮ ডিমসহ বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১ হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ জন সাবেক এমপি-চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে পোস্টারিং নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাঁজা সেবনে ৩ জনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডও নোয়াখালীতে ডিবির অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

নোয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ ও বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে ৩২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

এ উপলক্ষে একটি মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ২৪টি অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবী। অভিযানে ৩২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৭টি নিয়মিত মামলা করা হয়েছে।

সুধারাম মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অভিযানে ৫২ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার অভিযানে ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

সোনাইমুড়ী থানার অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ একজন, ১০০ গ্রাম গাঁজাসহ একজন এবং ৪০ গ্রাম গাঁজাসহ আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিনটি নিয়মিত মামলা করা হয়েছে।

সেনবাগ থানায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়টি জানিয়েছেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com