1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সমাজকর্মীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ফ্যামিলি কার্ড ও ভাতার কার্ড নিয়ে অভিযোগ - এন কে টেলিভিশন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সমাজকর্মীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ফ্যামিলি কার্ড ও ভাতার কার্ড নিয়ে অভিযোগ মাদক ও কিশোর গ্যাংকে সমাজে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না: জনপ্রশাসন সচিব নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮  নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর নোয়াখালীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ১০ দিনের কারাদণ্ড নোয়াখালীতে ৯ মামলার আসামি ‘মিয়া ডাকাত’ গ্রেপ্তার, ৯৫ পিস ইয়াবা উদ্ধার এলপি গ্যাসের ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই

সমাজকর্মীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ফ্যামিলি কার্ড ও ভাতার কার্ড নিয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

নোয়াখালীর কবিরহাটে এক নারীর সঙ্গে মফিজুর রহমান নামে এক ইউনিয়ন সমাজকর্মীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কবিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে গেলে ভিডিওর ওই ব্যক্তি তিনি নিজে বলে নিশ্চিত করেন অভিযুক্ত মফিজুর রহমান। তবে, আত্মপক্ষ সমর্থন করে তিনি জানান, ওই নারীকে তিনি বাধ্য করেননি; বরং ওই নারীই তাকে ফাঁদে ফেলেছেন।

মফিজুর রহমান কবিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের নরোত্তমপুর, চাপরাশিরহাট, বাটইয়া ইউনিয়ন ও কবিরহাট পৌরসভা এলাকার সমাজকর্মী হিসেবে কর্মরত। তিনি ওই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ভাইরাল হওয়া ৪ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে আপত্তিকর অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন মফিজুর রহমান।

খবর নিয়ে জানা গেছে, ওই নারী বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আপত্তিকর সম্পর্কে জড়ান মফিজুর রহমান। আরও জানা যায়, এছাড়াও অন্য এক নারীকে ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা ঘুস চান মফিজুর রহমান। এ সংক্রান্ত আরেকটি অডিও কথোপকথনে ছড়িয়ে পড়েছে। এতে বিকাশে টাকা দিতে চাইলে ওই নারীকে টাকা নগদে পরিশোধের কথা বলেন তিনি।

জানতে চাইলে অভিযুক্ত মফিজুর রহমান ভিডিওর বিষয়টি স্বীকার করে জানান, ‘ওই নারী আমার পূর্ব পরিচিত। তিনি একদিন আমাকে একা কক্ষে নিয়ে শরবতের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়েছেন। পরে কী হয়েছে আমি তা জানি না।’

তিনি আরও বলেন, ‘টাকা চাওয়ার অডিওর বিষয়টি কর্তৃপক্ষ আগেই জেনেছে। তারা আমাকে এ নিয়ে সতর্ক করেছেন।’

কবিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, আমি যোগদান করেছি দুই মাস হলো। আপত্তিকর ভিডিও ভাইরালের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বিষয়টি অবহিত করেছি। অচিরেই এ বিষয়ে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, বিষয়টি জানার পর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রতিষ্ঠান শাখা) মোহাম্মদ আবুল কাশেমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com