1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালী-ঢাকা রুটে নতুন ট্রেনের উদ্যোগ, সম্প্রসারিত হচ্ছে চৌমুহনী স্টেশন - এন কে টেলিভিশন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী-ঢাকা রুটে নতুন ট্রেনের উদ্যোগ, সম্প্রসারিত হচ্ছে চৌমুহনী স্টেশন কক্সবাজার যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুই শিক্ষকের নোয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনবাগে মিনি ট্রাকের গোপন চেম্বারে ৬২ হাজার ইয়াবা, আটক হেলপার চাটখিলে গৃহবধূর সন্ধান মিলছে না ৬ দিনেও, খোঁজ চায় পরিবার নোয়াখালীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে নতুন স্থানে ট্রাফিক অফিসের উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৯ জন নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে

নোয়াখালী-ঢাকা রুটে নতুন ট্রেনের উদ্যোগ, সম্প্রসারিত হচ্ছে চৌমুহনী স্টেশন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ প্রকল্পের আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮ থেকে ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের বিভিন্ন রেলস্টেশনের প্ল্যাটফর্ম ছোট হওয়ায় যাত্রীদের ট্রেনে ওঠানামায় ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এটি চালু হলে একসঙ্গে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন।

তিনি আরও বলেন, প্ল্যাটফর্মের মেঝে পেভিং, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ সম্পন্ন এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনের কাজও করা হবে। নোয়াখালীবাসীর যাতায়াত সুবিধা বাড়াতে বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস পুনরায় চালু এবং নতুন বরাদ্দ পাওয়া আন্তনগর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলপথ পুনর্বাসন প্রকল্পের বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮-৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনে প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র গত ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে।

প্রকল্পের আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর (ব্যালাস্ট) স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে।

ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন চালুর বিষয়ে তিনি জানান, মিটারগেজ ইঞ্জিনের (লোকোমোটিভ) সংকটের কারণে নতুন ট্রেন পরিচালনা আপাতত বিলম্বিত হচ্ছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ কেনার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিটি ইঞ্জিনের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব ইঞ্জিন ও নতুন কোচ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন বর্তমানে চলাচলরত ‘উপকূল এক্সপ্রেস’-এর বহর আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর কার্যক্রমও পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নোয়াখালীর রেল যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে এবং যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com