1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৩ টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার - এন কে টেলিভিশন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
হঠাৎ বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত হাতিয়াতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মফুইল্ল্যা গ্রেপ্তার নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৩ টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ Time View

প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরাঞ্চলে এক বিশেষ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র দাসসহ পুলিশের একটি চৌকস দল চর বালুয়া এলাকায় অভিযানে নামে।

অভিযানকালে স্থানীয় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুইটি একনলা বন্দুক, একটি এলজি এবং ২০ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুজ্জামান (৩০) নামের এক যুবক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক নুরুজ্জামানকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com