1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - এন কে টেলিভিশন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন: ছাত্রশিবির  সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার যুবদল নেতার গাড়িতে ধাক্কা, ৩২ বাস আটকে রাখার অভিযোগে দুর্ভোগে যাত্রীরা আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার সদর-সুবর্ণচরকে অপরাধমুক্ত করার ঘোষণা এমপি মো. শাহজাহানের মাদক-অস্ত্রের বিরুদ্ধে কঠোর জেলা পুলিশ,এক মাসে গ্রেপ্তার ৯৭ উদ্ধার বিপুল মাদক-অস্ত্র দুর্নীতির দায়ে ৮ বছরের কারাদণ্ড, ৩৮ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত

নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার পৃথক সময়ে এ দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে বিকেল ৫টা ৪৫ মিনিটে বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার পাবলিক হল অডিটোরিয়ামের সামনে সন্দেহজনক গতিবিধির কারণে মো. মশিউর রহমান ওরফে সুজন (৪২)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় হুমায়ুন কবিরের চায়ের দোকানে অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির (৩৮)কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান,গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের  করে, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।জেলার মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com