1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক চৌমুহনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা ২৭ হাজার টাকা নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন: ছাত্রশিবির  সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার যুবদল নেতার গাড়িতে ধাক্কা, ৩২ বাস আটকে রাখার অভিযোগে দুর্ভোগে যাত্রীরা আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার সদর-সুবর্ণচরকে অপরাধমুক্ত করার ঘোষণা এমপি মো. শাহজাহানের

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক। জেলার উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও করণীয় নির্ধারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এতে আরও বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, নোয়াখালী সিভিল সার্জন ডা.আনোয়ার হোসেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, জেলা বিএনপির সদস্য আবু নাছের, এডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এ সময় বক্তরা বলেন, নোয়াখালীকে সম্ভাবনার জেলায় পরিণত করতে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তারা মত প্রকাশ করেন।

আলোচনা শেষে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com