1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার - এন কে টেলিভিশন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২ তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু সুবর্ণচর পৌরসভা গঠনে এমপি শাহজাহানের ডিও রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে হাতিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত গাড়ির আধুনিক সেবায় নোয়াখালীতে চালু হলো ‘সিটি কার সার্ভিস সেন্টার’

তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখ্তার বলেছেন, “এখনকার তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদের সাহস দেবে।”

রোববার  নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তাসলিমা আখ্তার বলেন, “আমাদের নিশ্চয়ই সার্টিফিকেটের দরকার আছে, শিক্ষায় ভালো ফলাফল করা দরকার আছে। ভালো ফলাফল যদি করতে না পারি, আমি অন্যকে উৎসাহিত করতে পারবো না। আমরা চাই এই স্কুল অ্যান্ড কলেজে এমনভাবে শিক্ষাটা হোক, যাতে আমাদের শিক্ষার্থীরা শুধু এই স্কুলের জন্য নয়, বাংলাদেশের জন্যও অনেক কিছু করতে পারে।”

তিনি বলেন, “শিক্ষাটা যেন মুখস্থ বিদ্যার শিক্ষা না হয়। শিক্ষা যেন সুনাগরিক হওয়ার শিক্ষা হয়। শিক্ষার্থীদের মধ্যে যেন প্রশ্ন করার সাহস তৈরি হয়।”

তাসলিমা আখ্তার আরও বলেন, “অনেককে আমরা দেখি মাস্টার্স ডিগ্রি অর্জন করছে, পিএইচডি ডিগ্রি অর্জন করছে। কিন্তু সমাজে একজন সুযোগ্য নাগরিক হওয়ার জন্য তার যে অনেক কিছু করার আছে, সেই জায়গায় পৌঁছানোর মতো অবস্থা অনেকের নেই।”

তিনি বলেন, “আমরা গত ১৫ বছরে যে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম, সেখানে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছিল। বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকার এসেছে। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ ও নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।”

বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, “সারা বাংলাদেশের স্কুল-কলেজগুলো যেন দলীয়করণের বাইরে গিয়ে সামাজিক প্রতিষ্ঠান হয় এবং সেখানে সবাই যেন সমানভাবে অংশগ্রহণ ও সুযোগ-সুবিধা পেতে পারে। এটাই আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই সরকার দেশের বিভিন্ন স্কুল-কলেজে যেখানে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, সেগুলো সমাধানের জন্য এগিয়ে আসবে।”

অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মো. সাজ্জাদ হোসেন রিয়েল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক মতিলাল ভৌমিক, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরন্ময় ভৌমিক এবং মানদত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com