1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - এন কে টেলিভিশন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৮ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার কবিরহাটে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার   বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম রোডে ফজলুর রহমানের বাড়ির সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়,  মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন রুবেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন রুবেল বেগমগঞ্জ থানার পৌর করিমপুর এলাকার (নুর মোহাম্মদের বাড়ি) বাসিন্দা। তার পিতা মৃত নুর মোহাম্মদ এবং মাতা রোকেয়া বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com