1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
কক্সবাজার যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুই শিক্ষকের - এন কে টেলিভিশন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী-ঢাকা রুটে নতুন ট্রেনের উদ্যোগ, সম্প্রসারিত হচ্ছে চৌমুহনী স্টেশন কক্সবাজার যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুই শিক্ষকের নোয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনবাগে মিনি ট্রাকের গোপন চেম্বারে ৬২ হাজার ইয়াবা, আটক হেলপার চাটখিলে গৃহবধূর সন্ধান মিলছে না ৬ দিনেও, খোঁজ চায় পরিবার নোয়াখালীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে নতুন স্থানে ট্রাফিক অফিসের উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৯ জন নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে

কক্সবাজার যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুই শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে দুই শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

কুমিল্লা থেকে কক্সবাজারে যাওয়ার পথে শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবসার স্টার নিউজকে জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল এলাকার একটি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা দুটি বাসে করে শিক্ষা সফরে কক্সবাজার যাচ্ছিলেন। পথে সাতকানিয়া এলাকার রেলক্রসিং পার হয়ে কিছুদুর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাখাওয়াত হোসেন ইস্রাফিল এবং সোহানা আফরোজ নামের দুই শিক্ষকের মৃত্যু হয়। আহত হয় অন্তত বিশ জন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com