1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার - এন কে টেলিভিশন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৪ বছরের হিসাব নিয়ে প্রশ্ন, প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা নোয়াখালী-ঢাকা রুটে নতুন ট্রেনের উদ্যোগ, সম্প্রসারিত হচ্ছে চৌমুহনী স্টেশন কক্সবাজার যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুই শিক্ষকের নোয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনবাগে মিনি ট্রাকের গোপন চেম্বারে ৬২ হাজার ইয়াবা, আটক হেলপার চাটখিলে গৃহবধূর সন্ধান মিলছে না ৬ দিনেও, খোঁজ চায় পরিবার নোয়াখালীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

নোয়াখালীর সদর উপজেলা  (ডিবি) পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সদর উপজেলার  ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক এলাকার চডানের মোড়ে ইদ্রিস মিয়ার রাজধানী ফার্নিচার দোকানের সামনে সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের পশ্চিম বারাইপুর এলাকার আবুল কাশেমের ছেলে মো. আনোয়ার হোসেন (২২) এবং ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের রামহরি তালুক এলাকার সাইফ উদ্দিন বাবুলের ছেলে মো. হাসিবুল হাসান (২৩)।

পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com