1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ Time View

প্রতিবেদক: নোয়াখালীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী নোয়াখালী জেলা তরুণ দলের আয়োজনে জেলা শহর মাইজদী মধুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী নোয়াখালী জেলা তরুণ দলের সভাপতি আব্দুল হান্নান টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানি সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানের সন্তান জেলা বিএনপি নেতা আবু ছালেহ মোহাম্মদ আব্দুল্লাহ সবুজ,জেলা বিএনপির সদস্য আবু নাছের,নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ রাসেল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ,জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দরা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের গণতন্ত্রের প্রতীক ছিলেন তিনি। দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান।

তাঁরা বলেন, খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।সভার শেষাংশে মরহুমার রুহের মাগফিরাত, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং দেশের শান্তি-স্থিতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য,মরহুমা বেগম খালেদা জিয়া গেল ৩০ ডিসেম্বর ইন্তেকালের পর থেকে সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ ধরনের স্মরণ সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com