1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
হাতিয়ায় ধানের শীষের সমর্থকের দোকানে আগুন, পুড়ে ছাই কোটি টাকার সম্পদ - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত হাতিয়াতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মফুইল্ল্যা গ্রেপ্তার নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

হাতিয়ায় ধানের শীষের সমর্থকের দোকানে আগুন, পুড়ে ছাই কোটি টাকার সম্পদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ Time View

প্রতিবেদক: হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আধাঁরে দেওয়া আগুনে পুড়ে গেছে সাতটি দোকান, একটি মাইক্রোবাস ও দুইটি সিএনজিসহ প্রায় কোটি টাকার সম্পদ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুলা মার্কেট এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। সবকটি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়নরের ৩ নং ওয়ার্ডের কালাম সর্দার। সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক তিনটার দিকে আগুন দেখে সবাই ছুটে আসে। সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালিক কালাম সর্দার বলেন, তিনি ধানের শীষের সমর্থনে নির্বাচন করেন। গত কয়েকদিন প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে আসছে। দোকানে আগুন দিবে বলে হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে লোকজন তাকে দোকানে আগুন দেওয়া হয়েছে বলে সংবাদ দেয়। এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে।

এই বিষয়ে নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারনে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে। তিনি এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com