1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে আ.লীগ অফিসের সামনে মাইকে শেখ হাসিনার পক্ষে স্লোগান - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল করতে হবে: এমপি মো: শাহাজাহান নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে সাফল্য: পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল ও মডেল থানা পুলিশ  বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই মিজানুর রহমানকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬১০ পিস ইয়াবা, গাঁজা ও পিস্তল উদ্ধার চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন নোয়াখালীতে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে আ.লীগ অফিসের সামনে মাইকে শেখ হাসিনার পক্ষে স্লোগান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪১০ Time View

প্রতিবেদক:নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক (লাউডস্পিকার) লাগিয়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন অজ্ঞাত এক যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক জব্দ করলেও অটোরিকশায় পালিয়ে যান যুবক। সোমবার সকালে মাইজদীতে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা নিয়ে মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন এক যুবক। অটোরিকশার ওপরে দুটি মাইক লাগানো ছিল। কিছুক্ষণ পর ওই যুবক মাইক্রোফোন হাতে নিয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। জয় বাংলা আসবে প্রধানমন্ত্রী আসবে। জয় বাংলা থাকবে আজীবন থাকবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি মাইকের অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com