1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু - এন কে টেলিভিশন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৮ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার কবিরহাটে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

নোয়াখালীতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪০৬ Time View

প্রতিবেদক:নোয়াখালীর কবিরহাট, হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় এক মেধাবী শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুবর্ণচরের তানজিনা আক্তার (১৭), কবিরহাটের মো. আয়মান (৯) এবং হাতিয়ার আরাফাত হোসেন (২২)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নে বজ্রাঘাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার মারা যান। তিনি স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তানজিনা গত বছর দাখিল পরীক্ষায় পুরো উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর একজন ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের পাশে বজ্রাঘাত হলে তীব্র শব্দে তিনি স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রাঘাতে মো. আয়মান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার রফিক মিয়ার ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আরাফাত হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়। স্বজনরা জানান, নিজের মায়ের চোখের সামনেই বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বজ্রাঘাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com