1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে প্রকাশ্যে সিএনজি অটোরিকশায় মাইক বাজিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান দেওয়ায় মো.আলাউদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজদী শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আটক আলাউদ্দিন নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং যুবলীগের কর্মি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটির ওপরে মাইক দুটি বাঁধা ছিল। ভেতরে বসে ওই যুবক মাইকে স্লোগান দিতে থাকেন। শহরে পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দেন তিনি। স্লোাগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি। তবে এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাঁকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন।

অটোরিকশাচালককেও চড়থাপ্পড় দেন তাঁরা। এরপর মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশাচালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, জনগণ তাকে মারধর করার কারণে আহত অবস্থায় আছে। আটকের পর চিকিৎসা দিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইত গত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com