1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মাটিবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে মাটিবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নোয়াখালী সদরে খাল খননে অনিয়ম-দুর্নীতি, অর্থ হরিলুটের অভিযোগ নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর নোয়াখালীতে নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে বিনা নোটিশে চাকরিচ্যুতি, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নোয়াখালীতে মাটিবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫ Time View

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে মাটিবাহী দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মো. জাবেদ হোসেন আকাশ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) গভীর রাতে মাইজদী হাসপাতাল সড়কের ফ্ল্যাটরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের জাকের হোসেনের ছেলে। তিনি একুশে পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে আকাশ মাইজদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বোনকে দেখতে যান। পরে বোনের স্বামীর মোটরসাইকেল নিয়ে বড় মসজিদ মোড়ের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি মাটিবাহী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com