1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
পুত্রবধূর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ - এন কে টেলিভিশন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে বাস-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত বিশ্ব পরিবেশ দিবসে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ছাত্রী হলসংলগ্ন সড়কে বিষধর সাপের দংশন, চমেকে ভর্তি চবি শিক্ষার্থী নোয়াখালীতে ডিবির অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেগমগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৫ জনের কারাদণ্ড পুত্রবধূর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

পুত্রবধূর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭০ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলা নোয়াখালী ইউনিয়নে এক গৃহবধূর বিরুদ্ধে এক শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন শাশুড়ি।

অভিযোগকারী নার্গিস আক্তার (৪৫) নোয়াখালী ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের খলিলপুর এলাকার বাসিন্দা। তিনি অভিযোগে দাবি করেন, তাঁর ছেলে দুবাইপ্রবাসী। প্রায় নয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁর ছেলে কোহিনুর আক্তারকে বিয়ে করেন। তাঁদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

লিখিত অভিযোগে নার্গিস আক্তার দাবি করেন, পুত্রবধূ দীর্ঘদিন ধরে পরকিয়া করেন । এ বিষয়ে পুত্রবধূর স্বজনদের জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁদের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৫ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে কোহিনুর আক্তার বড় ছেলেকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলে ছোট সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। অভিযোগকারীর দাবি, যাওয়ার সময় তিনি ঘরে থাকা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, ১ লাখ টাকা নগদ এবং আরও কিছু মালামাল নিয়ে যান।

নার্গিস আক্তার অভিযোগে বলেন, পরে আত্মীয়স্বজন ও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলেও তাঁরা বিষয়টি অস্বীকার করেন। একই সঙ্গে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় কোহিনুর আক্তারসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে এক নাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com