
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) নোয়াখালী জেলা প্রেসক্লাবে গাউসিয়া কমিটি নোয়াখালী জেলা শাখার আয়োজনে স্মরণ সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে গাউসিয়া কমিটির সিনিয়র সভাপতি মুফতি আবদুল আলিমের সভাপতিত্ব ও মাওলানা নাজমুল করিম আল কাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামসুদ্দোহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নয়ন, হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন আল কাদেরী, মাওলানা আবদুল হান্নান, মোঃ হানিফ,আবু সায়েদ মাস্টার, মাওলানা হারুনর রশীদ, পীরজাদা আলা উদ্দিন, হাফেজ মিরাজ উদ্দিন, মিজানুর রহমান মঞ্জু, দেলোয়ার হোসেন শাহজী, ইসমাইল হোসেন সিরাজি, সুফিবাদী লেখক রাসেদ বিল্লাহ, হাফেজ শায়ের সৌরভ হোসেন আশিকি, আবদুর রহিম আল মাইজভান্ডারি, সামিউল ইসলাম আজিমসহ অসংখ্য নেতৃবৃন্দ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ কামাল হোসাইনের আকস্মিক ইন্তেকালে সমাজ এক নিবেদিত প্রাণ মানুষকে চিরতরে হারালো। তাঁর বিদায়ে শুধু একটি সংগঠন নয়, বরং সমাজ হারালো একজন নিবেদিত প্রাণ, সৎ ও আদর্শবান ব্যক্তিত্বকে। যিনি সবসময় দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
পরে মিলাদ, কেয়াম ও মুনাজাত শেষে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে আগতদের মাঝে তোবারক বিতরণের মধ্য দিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্তি হয়।
Leave a Reply