1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সেনবাগে ‘সুন্দলপুর-৪’ প্রকল্পের খনন শুরু, মিলতে পারে নতুন গ্যাসের উৎস - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণচরে স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু,পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা সেনবাগে ‘সুন্দলপুর-৪’ প্রকল্পের খনন শুরু, মিলতে পারে নতুন গ্যাসের উৎস নোয়াখালীতে ডিবির অভিযানে বিয়ার-ইয়াবাসহ আটক ২ নারী ও শিশু সুরক্ষায় জোর, বাল্যবিবাহ রোধে চরজব্বরে জনসচেতনতামূলক সভা সোনাইমুড়িতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে  গাউসিয়া কমিটি জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা  সুবর্ণচরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদকে আটক করল পুলিশ নোয়াখালীতে ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের কারণ জানাল বঙ্গভবন

সেনবাগে ‘সুন্দলপুর-৪’ প্রকল্পের খনন শুরু, মিলতে পারে নতুন গ্যাসের উৎস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬ Time View

প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি সফল হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে।

মঙ্গলবার দুপুরে বাপেক্স এই কূপের খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। পরদিন বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে শুরু হয় খননকাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’।

বাপেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননকাজ সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর ১৫ দিনের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে কূপে গ্যাসের প্রকৃত মজুদ নির্ধারণ করা হবে।

প্রকল্পটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে খনন ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা গেলে গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই খননকাজ নিরবচ্ছিন্নভাবে চলবে এবং নির্ধারিত গভীরতা পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
নতুন এই গ্যাসকূপ সফল হলে তা জাতীয় জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com