1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ - এন কে টেলিভিশন
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রিজভী কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল সেনবাগে মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকের ভয়াবহতা রোধ, মাদক সংক্রান্ত অপরাধ দমন এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সব থানায় মোট ২৬টি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে নিয়মিত মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক সংক্রান্ত ঘটনায় মোট ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ জনকে সাজা ও জরিমানা করা হয়। সবমিলিয়ে অভিযানে মোট ২৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com