1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ - এন কে টেলিভিশন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২ তরুণরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে: তাসলিমা আখ্তার

বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জন নারী ও ৪ জন পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারস্থ মিয়ামী ও স্কাইভিউ হোটেলের বিভিন্ন কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি নোয়াখালীর অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই  মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে হোটেল দুটির বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পুরুষদের মধ্যে রয়েছেন সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর এলাকার আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর এলাকার ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমাড়া এলাকার মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)।

তবে গ্রেপ্তার হওয়া চার নারীর নাম-পরিচয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com