
নোয়াখালী শহরে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জিহাদুর রহমান জিহাদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড় মসজিদগামী সড়কে জনৈক দেলোয়ার হোসেন সজিবের চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত জিহাদুর রহমান জিহাদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জিহাদুর রহমান জিহাদ সুধারাম থানাধীন কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
Leave a Reply