1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার - এন কে টেলিভিশন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ডিবির অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কবিরহাটে রাত ১২টার পর দোকানপাট বন্ধ, মাঠে পুলিশের ৪ টহল টিম নোয়াখালীতে কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ ৫ ঘণ্টার চেষ্টায় ৪৮ ডিমসহ বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে মিলল ১,৮০০ লিটার চোরাই ডিজেল, গ্রেপ্তার ১ হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ জন সাবেক এমপি-চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে পোস্টারিং নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাঁজা সেবনে ৩ জনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডও

নোয়াখালীতে ডিবির অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকালে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার টক্কার পুলের পূর্ব পাশে খালপাড় রোডের উত্তর পাশে জনৈক আনিচ মির্জার বাড়ির একটি ভাড়া ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মিজানুর রহমান (৩৪)। তিনি গনিপুর এলাকার মৃত সামছুল জকের ছেলে। অপরজন মো. আবুল হোসেন (৩২), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর পাগলা এলাকার আবুল কালামের ছেলে। তারা দুজনই বর্তমানে গনিপুরে আনিচ মির্জার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com