1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন - এন কে টেলিভিশন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ফাঁকা ঘরে ফাঁস দিয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বেগমগঞ্জে দোকানে অভিযান, ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার সরকারি বেতন, দায়িত্ব অন্যত্র; নিরাপত্তায় বাইরে থেকে লোক নিয়োগ নোয়াখালী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে নোয়াখালীতে জনসমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাতে নানার বাড়িতে ঘুম, সকালে ধানখেতের পাশে ১৪ বছরের নাঈমের মরদেহ চৌমুহনীতে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার নোয়াখালীতে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা ও থানায় মামলা না নেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।.

বুধবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালী প্রেস ক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা হয়। এ সময় তাদের স্বপরিবারে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, হামলার ঘটনায় মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন মামলা না নিয়ে অভিযোগটি রেখে দিয়েছেন। গত চার দিনেও মামলা গ্রহণ না করে তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে উল্টো আহত সাংবাদিকদের বিরুদ্ধেই তথ্য-প্রমাণ ছাড়াই চাঁদাবাজির অভিযোগ নেওয়া হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

তারা অভিযোগ করে বলেন, ‘চড়ুইভাতি পার্টি’ নামক একটি সেন্টারে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজও এখনো পুলিশ সংগ্রহ করেনি। পাশাপাশি এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, রাইজিংবিডির জেলা প্রতিনিধি মাওলা সুজন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com