1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - এন কে টেলিভিশন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয়তাবাদী মোটরযান চালক দলের নোয়াখালী সদর উপজেলার কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য নোয়াখালীর আজিজ সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক, অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

শেরপুরের ঝিনাইগাতীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম (২৮), উপজেলার বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে তাকবীর (২৫) এবং একই এলাকার আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় রাশেদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, তাকবীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

দণ্ডাদেশের পর ওই রাতেই তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের রাতেই থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com