1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
কোম্পানীগঞ্জ থানা ও নোয়াখালী পৌরসভা নারী বিভাগে চ্যাম্পিয়ন - এন কে টেলিভিশন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ থানা ও নোয়াখালী পৌরসভা নারী বিভাগে চ্যাম্পিয়ন নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নাঈম হত্যা: বাবাকে গ্রেপ্তার এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ফাঁকা ঘরে ফাঁস দিয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

কোম্পানীগঞ্জ থানা ও নোয়াখালী পৌরসভা নারী বিভাগে চ্যাম্পিয়ন

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, কমিউনিটি পুলিশ নোয়াখালীর সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ৯টি দল অংশ নেয়।

পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কোম্পানীগঞ্জ থানা ও চাটখিল থানা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে কোম্পানীগঞ্জ থানা দল ৩৯-২৫ পয়েন্টে চাটখিল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে নারী বিভাগের ফাইনালে নোয়াখালী পৌরসভা দল ৫৯-৫৪ পয়েন্টে নোয়াখালী সদর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলাকে ঘিরে শহীদ ভুলু স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান, কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়ে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com