1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড - এন কে টেলিভিশন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ থানা ও নোয়াখালী পৌরসভা নারী বিভাগে চ্যাম্পিয়ন নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নাঈম হত্যা: বাবাকে গ্রেপ্তার এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ফাঁকা ঘরে ফাঁস দিয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই পুরিয়া গাঁজাসহ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার  রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী পৌরসভা৩ নম্বর পৌর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বেগমগঞ্জ থানার অনন্তপুর গ্রামের মৃত ইসলামাইল ভূঁইয়ার ছেলে মিনহাজুর রহমান (৩৫) এবং নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর এলাকার মজিবুল হকের ছেলে নজরুল হক (৫০)।

পুলিশ জানায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com