1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বিদেশে চাকরির ফাঁদ! লিবিয়ায় বিক্রি করে আদায় ৪৯ লাখ টাকা, র‍্যাবের হাতে মূলহোতা - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশে চাকরির ফাঁদ! লিবিয়ায় বিক্রি করে আদায় ৪৯ লাখ টাকা, র‍্যাবের হাতে মূলহোতা নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড কবিরহাট থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল করতে হবে: এমপি মো: শাহাজাহান নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে সাফল্য: পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল ও মডেল থানা পুলিশ  বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই মিজানুর রহমানকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার নোয়াখালীতে ডিএনসির অভিযানে ৬১০ পিস ইয়াবা, গাঁজা ও পিস্তল উদ্ধার

বিদেশে চাকরির ফাঁদ! লিবিয়ায় বিক্রি করে আদায় ৪৯ লাখ টাকা, র‍্যাবের হাতে মূলহোতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

প্রতিবেদক:ইতালিতে পাঠানোর নামে লিবিয়ার মাফিয়ার কাছে বিক্রি করে ৪৯ লাখ টাকা মুক্তিপণ আদায় মামলার প্রধান আসামি মানবপাচারকারী জুলহাস সরদারকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকা থেকে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করে র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-১০ (যাত্রাবাড়ী)।

মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। তবে ইতালি না পাঠিয়ে আরমানকে লিবিয়ায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তার ওপর চলে নির্মম শারীরিক নির্যাতন। পরে ছেলেকে বাঁচাতে কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় তার পরিবার।

এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব আসামিদের গ্রেফতরে ছায়াতদন্ত শুরু করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জুলহাস সরদার মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার, হত্যা এবং সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com