1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সোনাইমুড়িতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু সুরক্ষায় জোর, বাল্যবিবাহ রোধে চরজব্বরে জনসচেতনতামূলক সভা সোনাইমুড়িতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে  গাউসিয়া কমিটি জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের স্মরণ সভা  সুবর্ণচরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদকে আটক করল পুলিশ নোয়াখালীতে ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের কারণ জানাল বঙ্গভবন বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের বিদেশে চাকরির ফাঁদ! লিবিয়ায় বিক্রি করে আদায় ৪৯ লাখ টাকা, র‍্যাবের হাতে মূলহোতা নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সোনাইমুড়িতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View
সোনাইমুড়ি প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কাতার প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলাম সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেউটি ইউনিয়নের কুমারঘরিয়া এলাকার মসজিদ বাড়ির মনির কন্ট্রাক্টরের মেয়ে সানজিদা জাহান সেতুর সঙ্গে একই ইউনিয়নের বাগপাচড়া শহীদ রুহুল আমীন নগরের মোশাররফ হোসেনের ছেলে ও কাতার প্রবাসী সাইফুল ইসলামের বিয়ে হয়। স্বামীর দাবি, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের প্রায় তিন মাস পর তিনি কর্মস্থল কাতারে ফিরে যান।

সাইফুল ইসলামের অভিযোগ, গত ৬ জুলাই থেকে তার স্ত্রী নিখোঁজ রয়েছেন। তিনি আরও দাবি করেন, সানজিদা জাহান সেতু যাওয়ার সময় প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সানজিদার সঙ্গে পতিশ গ্রামের মো. টুটুলের ছেলে নিলয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এবং তার সঙ্গেই তিনি চলে গেছেন বলে স্বামীর সন্দেহ।

এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সানজিদা জাহান সেতু বা নিলয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com