1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৪৩ Time View

নোয়াখালী সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ আগস্ট) নোয়াখালী সদর উপজেলার হরিনারায়ণপুর রেলস্টেশন ও রসিদ কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর অংশগ্রহণে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান, এস এম নিয়ামুল করীম উৎস এবং মো. মাহফুজুল হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় গাঁজা সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই চারজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড,পশ্চিম রাজারামপুর (চৌকিদার বাড়ির),মো. আকাশ (২১),নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডর হরিনারায়ণপুর, মো. মিলন (২০), টাঙ্গাইল ঘাটাইল পৌরসভা, ৮ নম্বর ওয়ার্ড, রাফিউল ইসলাম (২৮), নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড, আলিপুর (গোলাম মাওলানা মেম্বার বাড়ির রাহাত হাসান (২৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com