1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
রাতে নানার বাড়িতে ঘুম, সকালে ধানখেতের পাশে ১৪ বছরের নাঈমের মরদেহ - এন কে টেলিভিশন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে নোয়াখালীতে জনসমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাতে নানার বাড়িতে ঘুম, সকালে ধানখেতের পাশে ১৪ বছরের নাঈমের মরদেহ চৌমুহনীতে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার নোয়াখালীতে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দামে বড় লাফ, রাত পোহালেই কার্যকর প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

রাতে নানার বাড়িতে ঘুম, সকালে ধানখেতের পাশে ১৪ বছরের নাঈমের মরদেহ

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

সুবর্ণচরে নানার বাড়িতে রাতে ঘরে ঘুমিয়ে থাকা মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ সকালে ধান খেতের পাশের রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার চোয়ালের নিচে থেতলে যাওয়ার দাগ রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে চরজব্বর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের এবায়েদ উল্যাহর বাড়ির পাশে ধান ক্ষেতসংলগ্ন রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।

নিহতের নানা এবায়েদ উল্যাহ জানান, শনিবার মাদ্রাসা থেকে নানার বাড়িতে আসে নাঈম। সোমবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে নাঈমকে ঘরে পাওয়া যায়নি। ঘরের দরজাও খোলা ছিল। পরে সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশের রাস্তায় নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

এবায়েদ উল্যাহ অভিযোগ করেন, প্রায় ২০-২৫ দিন আগে তার মেয়ের পুনরায় বিয়ে হয়। এরপর নাঈমের বাবা ইব্রাহীম খলিল তার সাবেক স্ত্রী সুমি আক্তারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। এ ঘটনায় নাঈমের মা তার বাবাকে সন্দেহ করছেন বলে জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে নিহতের বাবা ইব্রাহীম খলিলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।নিহতের চোয়ালের নিচে থেতলে যাওয়ার দাগ দেখা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com