1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে নোয়াখালীতে জনসমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - এন কে টেলিভিশন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে নোয়াখালীতে জনসমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাতে নানার বাড়িতে ঘুম, সকালে ধানখেতের পাশে ১৪ বছরের নাঈমের মরদেহ চৌমুহনীতে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার নোয়াখালীতে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দামে বড় লাফ, রাত পোহালেই কার্যকর প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে নোয়াখালীতে জনসমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সালাহ উদ্দিন সুমন:
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

নোয়াখালীতে মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে র‍্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  নোয়াখালী সদর উপজেলার ৬ নম্বর নোয়াখালী ইউনিয়নের মেমেরস্কুল মাঠে ‘মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরনবী বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া, সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর পরিদর্শক বাপন সেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদক ও কিশোরগ্যাং সমাজের জন্য একটি বড় হুমকি। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালীর আমির ইসহাক খন্দকার, নোয়াখালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ইউসূফ ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এর আগে মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে মেমেরস্কুল মাঠে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com