1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন - এন কে টেলিভিশন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ফাঁকা ঘরে ফাঁস দিয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বেগমগঞ্জে দোকানে অভিযান, ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার সরকারি বেতন, দায়িত্ব অন্যত্র; নিরাপত্তায় বাইরে থেকে লোক নিয়োগ নোয়াখালী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে নোয়াখালীতে জনসমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাতে নানার বাড়িতে ঘুম, সকালে ধানখেতের পাশে ১৪ বছরের নাঈমের মরদেহ চৌমুহনীতে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার নোয়াখালীতে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

নোয়াখালী শহরে যানজট নিরসন, যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ ডাইমেনশন সড়ক নির্মাণ সহ একাধিক দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।

বুধবার বেলা ১২ টায় মাইজদী টাউন হল মোড়, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।

নোয়াখালী ব্যবসায়ী সমিতির পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক স্বপনের সঞ্চালনায় ও কার্যকরি সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি সহিদুল ইসলাম কিরন।

আরো বক্তব্য রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহসভাপতি দ্বিন মোহাম্মদ বাবুল, সহ সভাপতি মাসুদ শাহীন।বক্তারা বলেন, নোয়াখালী শহরে যানজট নিরসন, যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ ডাইমেনশন সড়ক নির্মাণ করতে হবে। যানজটের কারণে অনেক মুমুর্ষ রোগী মারা যাওয়ায় ঘটনাও ঘটেছে।

পাশাপাশি ইসলামিয়া রোড়, টাউন হল মোড়, হাউজিং সহ একাধিক এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, ছিনতাইকারি, সন্ত্রাসী, মাদককারিদের আগাগোনা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।মানববন্ধন শেষে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামকে স্মারক লিপি ও পৌর প্রশাসনিক কর্মকর্তাকে অভিযোগ প্রদান করেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com