1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ - এন কে টেলিভিশন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ফাঁকা ঘরে ফাঁস দিয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বেগমগঞ্জে দোকানে অভিযান, ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার সরকারি বেতন, দায়িত্ব অন্যত্র; নিরাপত্তায় বাইরে থেকে লোক নিয়োগ নোয়াখালী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে নোয়াখালীতে জনসমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাতে নানার বাড়িতে ঘুম, সকালে ধানখেতের পাশে ১৪ বছরের নাঈমের মরদেহ চৌমুহনীতে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার নোয়াখালীতে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

নোয়াখালী প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়েছে প্রায় ৬০ মণ ইলিশ। বৃহস্পতিবার সকালে এসব মাছ নিয়ে চেয়ারম্যান ঘাটে ফিরলে সাইফুল মৎস্য আড়তে দুপুর পর্যন্ত তিন ধাপে নিলামে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়।

জানা যায়, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে টানা ছয় দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন তারা। পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নিলামে তোলা হলে ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে কিনে নেন। একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।

স্থানীয় জেলেরা জানায়, একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় তারা উৎসাহিত হয়েছেন। সাগরে ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে জেলেদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় মাছের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সাগরে ইলিশের প্রাপ্যতা ভালো থাকায় জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে জাটকা সংরক্ষণ এবং নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com