1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
দারুণ জয়ে রিয়ালকে আরও পেছনে ফেলল বার্সেলোনা - এন কে টেলিভিশন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে নোয়াখালীর পুলিশ সুপার সদর-সুবর্ণচরকে অপরাধমুক্ত করার ঘোষণা এমপি মো. শাহজাহানের মাদক-অস্ত্রের বিরুদ্ধে কঠোর জেলা পুলিশ,এক মাসে গ্রেপ্তার ৯৭ উদ্ধার বিপুল মাদক-অস্ত্র দুর্নীতির দায়ে ৮ বছরের কারাদণ্ড, ৩৮ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার মাইজদীতে অজ্ঞান পার্টির তৎপরতা, পরীক্ষা থেকে বঞ্চিত দুই ছাত্রী বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জয়নুল আবদিন ফারুকের  সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ এবার নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর

দারুণ জয়ে রিয়ালকে আরও পেছনে ফেলল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৬ Time View

আগেই রিয়াল মাদ্রিদকে এক পয়েন্টে পিছনে ফেলে এগিয়ে ছিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ছিল শীর্ষে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হ্যান্সি ফ্লিকের দল সেই সুযোগ কাজে লাগিয়েই মাঠ ছাড়ল ৩-১ গোলের জয়ে।

কাতালানদের মাঠে শুরুতে অ্যালেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে দ্রুতই ম্যাচের মোড় ঘুরে যায়। চোট কাটিয়ে দলে ফেরা রাফিনহা পেদ্রির দুর্দান্ত থ্রু-পাস থেকে সমতায় ফেরান স্বাগতিকদের। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের করে নেয় বার্সেলোনা।

৬৫ মিনিটে দানি ওলমো ব্যবধান বাড়ান, আর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ফেরান তরেসের গোল নিশ্চিত করে দেয় বড় জয়।

এ জয়ের ফলে ১৫ ম্যাচে বার্সার সংগ্রহ ৩৭ পয়েন্ট-১২ জয়, ২ ড্র ও মাত্র ১ পরাজয়। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে রয়েছে ৩৩ পয়েন্টে। শীর্ষে অবস্থান আরও দৃঢ় করল কাতালানরা। অন্যদিকে অ্যাটলেটিকো সুযোগ পেয়েছিল জিতলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠার, কিন্তু ৩১ পয়েন্ট নিয়ে সিমিওনের দলকে থাকতে হলো চারে।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও রাফিনহার গোলেই আত্মবিশ্বাস ফিরে পায় বার্সা। ইয়ান ওবলাককে কাটিয়ে বল জালে পাঠান তিনি। এরপর ওলমো ও তরেসের গোল নিশ্চিত করে বার্সার আরেকটি প্রতিপত্তির রাত।

লা লিগায় বার্সেলোনার পরবর্তী ম্যাচ রিয়াল বেতিসের মাঠে আগামী শনিবার। আর অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com